সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান মহোদয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। 

তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : সিরাজগঞ্জ জেলা পুলিশ মাসিক কিট প্যারেট

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান মহোদয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। 

তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x