সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্দির ভেঙে বিএনপির নামে মামলা দেওয়া হতো- এমপি আলীম

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্দির ভেঙে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। 

আজ রোববার (৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বেলকুচি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিরুল ইসলাম খান আলীম বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর দেশে কোনো ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটেনি। গণঅভ্যুত্থানের পর কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপরও আঘাত আসেনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার যখনই কোনো আন্দোলনের আভাস পেত, তখনই মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিয়ে দলটিকে দমন করার চেষ্টা করত।

তিনি দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে দেশে ন্যায় প্রতিষ্ঠা করেছে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ দেশ সব ধর্মের মানুষের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বক্তব্যের শেষে তিনি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম  সানতুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম,জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায়, বেলকুচি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ওবায়দুল হোসেনসহ  বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সকল ধর্মের মানুষের অংশগ্রহণে একটি সম্প্রীতি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলকুচি থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্দির ভেঙে বিএনপির নামে মামলা দেওয়া হতো- এমপি আলীম

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x