সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধানমন্ত্রীর নির্দেশে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ করেন বিএনপি নেতা বাচ্চু

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের নেতাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় পৌর শহরের মুন্সি মেহেরউল্লাহ সড়কে অবস্থিত একক সংঘ ক্লাবে এক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদের মাঝে গাছের চারা বিতরণ করেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় সাইদুর রহমান বাচ্চু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ করার জন্য সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই গাছের চারা বিতরণের কর্মসূচি। আজকে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রোপণের জন্য এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করার জন্য এই কর্মসূচি। আমাদের কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ যে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হচ্ছে, সেগুলো ওয়ার্ডভিত্তিক বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সিরাজগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি সিরাজগঞ্জ গাছ বিতরণ

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ করেন বিএনপি নেতা বাচ্চু

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x