সিরাজগঞ্জ    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে

যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ব্লক ধসে নদীগর্ভে বিলীন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষনের কারনে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারনে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

গতকাল শনিবার (২০ জুন) দুপুরে ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। এতে নদী পাড়ের মানুষের মধ্যে বাঁধ ভাঙা আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসত ভিটা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা শুরু করেছে।

বাহুকা গ্রামের মোক্তাল হোসেন বলেন, গতকাল দুপুরে আমি বাধের উপরে জমিতে কাজ করছিলাম। এসময় হঠাৎ করে নদীর ডান তীরের ব্লক ধসে পড়তে শুরু করে এবং বিশাল এলাকা মুহুর্তের মধ্যে নদীতে ধসে পড়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ডকে খবর দেওয়া হয়।

স্থানীয় মজিবুর রহমান বলেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে তা না হলে জমি জমা যা আছে নদীর পেটে চলে যাবে। আমি নিশ্ব। বাড়িঘর যা কিছু ছিলো সব নদীতে গেছে। কোন মতে বাঁধের উপর আশ্রয় নিয়েছি। আবার ভাঙলে যাবো কোথায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ৮ জুন থেকে যমুনা নদীতে পানি বাড়া শুরু হয়।  কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে। 

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলা শুরু করা হয়েছে। এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা কাজ করছি।

বিষয় : সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দী ইউনিয়ন বাহুকা নদী ভাঙন

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ব্লক ধসে নদীগর্ভে বিলীন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষনের কারনে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারনে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

গতকাল শনিবার (২০ জুন) দুপুরে ৩০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। এতে নদী পাড়ের মানুষের মধ্যে বাঁধ ভাঙা আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসত ভিটা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলা শুরু করেছে।

বাহুকা গ্রামের মোক্তাল হোসেন বলেন, গতকাল দুপুরে আমি বাধের উপরে জমিতে কাজ করছিলাম। এসময় হঠাৎ করে নদীর ডান তীরের ব্লক ধসে পড়তে শুরু করে এবং বিশাল এলাকা মুহুর্তের মধ্যে নদীতে ধসে পড়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ডকে খবর দেওয়া হয়।

স্থানীয় মজিবুর রহমান বলেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে তা না হলে জমি জমা যা আছে নদীর পেটে চলে যাবে। আমি নিশ্ব। বাড়িঘর যা কিছু ছিলো সব নদীতে গেছে। কোন মতে বাঁধের উপর আশ্রয় নিয়েছি। আবার ভাঙলে যাবো কোথায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ৮ জুন থেকে যমুনা নদীতে পানি বাড়া শুরু হয়।  কখনও কমছে আবার কখনও বাড়ছে। এখন বর্ষা মৌসুম। পানি বাড়বে এটাই স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে। 

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে বালুর বস্তা ফেলা শুরু করা হয়েছে। এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা কাজ করছি।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x