সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

পিরোজপুরে বেইলিব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল (আলু) বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজে উঠলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, রাত ৪টার দিকে ট্রাকটি ব্রিজে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।

এ ঘটনায় সড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ভোরের দিকে ট্রাকটি ব্রিজের ওপর উঠতেই সেটি ভেঙে নিচে খালে পড়ে যায়। পরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতের চেষ্টা শুরু করেছেন। তবে কত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করা যায়নি।

ট্রাকচালক ও ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ভোরে আলুবোঝাই ট্রাক নিয়ে ব্রিজে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে যায়। আমরা তিনজন ট্রাকে ছিলাম, কোনোভাবে বের হয়ে প্রাণে রক্ষা পাই। আমাদের হেলপার সামান্য আহত হয়েছে। প্রতিদিনের মতোই আমরা চলাচল করছিলাম। দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ভোররাতে একটি ওভারলোড ট্রাক ওঠার কারণে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামতের চেষ্টা চলছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

পিরোজপুরে বেইলিব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x