সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

ওয়ান হেলথ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

জাতীয় ওয়ান হেলথ দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে কোট চত্বর প্রদক্ষীন করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।

এসময় আরও বক্তব্য রাখেন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজওনাল প্রোগাম ম্যানেজার ফাতেমা কানিজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম আনোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ আরো অনেকে।

বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক ও প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এমন রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এবং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে পরস্পর নির্ভরশীল হিসেবে বিবেচনা করে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে জুনোটিক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR), খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য,নিপা ভাইরাস, নিরাপদ পরিবেশ এবং রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন খাতের সম্মিলিত ভূমিকা। এবং জুনোটিক রোগের ঝুঁকি শনাক্তকরণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও রোগের তথ্য রিপোর্টিং, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এবং মানুষের স্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ওয়ান হেলথ দিবস উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x