সিরাজগঞ্জ    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের সলঙ্গায় ও যমুনা সেতু পশ্চিম থানায় পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক আবু খান শাহীন কনক ও অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সলঙ্গা থানায় দায়ের করা মামলায়  আসামী রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদন্ড ও  অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাংগা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

অপর দিকে যমুনা সেতু পশ্চিম থানায় দায়ের করা মামলায় আসামি সুমন হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মতখুর (৩নং ওয়ার্ড) শহিদুল ইসলামের ছেলে। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো: আনিছুর রহমান ও শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০(নয়শত) গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। 

অপর দিকে,  ২০১৯ সালের ১৯ মার্চ যমুনা সেতু পশ্চিম রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। বিকেলে পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যমুনা সেতু পশ্চিম রেল স্টেশন এলাকায় পৌছলে পুলিশ তল্লাশি শুরু করে। অভিযান চলাকালে সুমন হাসান নামে এক যুবকের শরীর তল্লাশি চালিয়ে ৯০০ পিচ বুফেনান ইনজেকশন জব্দ করে পুলিশ। এঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ পৃথক দুটি মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x