সিরাজগঞ্জ    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে উপজেলার মেঘাই যমুনা ঘাটে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ দিদারুল আহসান, জেলা মৎস্যজীবী আহ্বায়ক ও কেন্দ্রীয় মৎস্যজীবী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম(মিন্টু),কাজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা মৎস্য কমিটির সদস্য সচিব মেঃ ফরিদুল ইসলাম।

জেলেদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাজরাজবাড়ীর মোঃ আলম, মাইজবাড়ীর মোঃ রফিকুল।

সভায় বক্তারা জানান, আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. (২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে দেশে ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

এ সময় বক্তারা সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান এবং এ অভিযান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলে সম্প্রদায়ের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x