সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু, আহত ৪

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় সিএনজির চালক সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলো, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)। তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে। নাদিয়া সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে সিরাজগঞ্জ রোড থেকে কলেজ ছাত্রী নাদিয়া সহ চার যাত্রী একটি সিএনজি অটোরিকশাযোগে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। সিএনজিটি চন্ডিদাসগাতী বাজারে পৌছলে পেছনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী নাদিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু, আহত ৪

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x