বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কান্দাপাড়ায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের পরিচালক ডাঃ মোঃ খায়রুজ্জামান, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল, কারাগারে বন্দিদের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করা। পরিদর্শন দল বিশেষ গুরুত্ব দিয়ে এইচআইভি এবং যক্ষ্মা রোগে আক্রান্ত বন্দিদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের মনোবল বাড়াতে পরামর্শ ও সহানুভূতি জানান।
কারাগার পরিদর্শন শেষে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, কারাবন্দি হলেও মানুষ হিসেবে তাদের স্বাস্থ্য ও মানবিক অধিকারের প্রতি আমাদের সকলের যত্নশীল হওয়া প্রয়োজন। এই মানবিক উদ্যোগ নিশ্চিত করবে যে কোনো অবস্থাতেই যেন কেউ সঠিক চিকিৎসা ও মানবিক আচরণ থেকে বঞ্চিত না হয়।
আপনার মতামত লিখুন