সিরাজগঞ্জ    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা, সামাজিক সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা, বাজার এলাকায় অব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বেলকুচি পৌরসভা ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় যানজট নিরসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার কথা জানানো হয়। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদার, বাজার ব্যবস্থাপনা উন্নত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিত নজরদারি, প্রয়োজনীয় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x