সিরাজগঞ্জ    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে নকল সিগারেট ক্রয়-বিক্রয়, যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে নকল সিগারেট ক্রয়-বিক্রয়ের অভিযোগে রুহুল আমীন শুভ নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (২৩ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে বিচারক মো: নজরুল ইসলাম এরায় প্রদান করেন। 

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল লতিফ আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন। 

দন্ডপ্রাপ্ত রুহুল আমীন শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুর সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা মহাসড়কে টহল ডিউটি দিচ্ছিলো। এমন  সময় র‍্যাব গোপন সংবাদ পাই একজন ব্যক্তি একটি কাভার্ড ভ্যানযোগে জাল (নকল) ব্যাচবোল যুক্ত অনেকগুলো সিগারেটের কার্টুন নিয়ে নাটোর থেকে  ঢাকার যাচ্ছেন। 

র‍্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। দুপুর ১টার দিকে সোর্সের দেওয়া তথ্যের সাথে মিল পাওয়া ছয় চাকা বিশিষ্ট নীল এবং হলুন বং মিশ্রিত একটি কাভার্ডভ্যান তল্লাশি চালায় র‍্যাব  সদস্যরা। 

কাভার্ট ভ্যানের ভিতরে রক্ষিত সর্বমোট ৪৯ হাজার ডারবি নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেটের প্যাকেট জব্দ করা হয়। এসময় রুহুল আমীন শুভকে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা।

আসামী জব্দকৃত কাভার্ড ভ্যান ও মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় জাল (নকল) ব্যান্ডদোলযুক্ত সিগারেট সরবরাহ করে থাকে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। 

এঘটনায় র‍্যাব-১২ এর উপপরিদর্শক রাজু আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।  আজ এই মামলায় আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে আদালত।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে নকল সিগারেট ক্রয়-বিক্রয়, যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x