সিরাজগঞ্জ    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোহাগপুর শ্যামকিশোর স্কুল অ্যালামনাইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য সংখ্যা বৃদ্ধি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী আয়োজন, তহবিল সংগ্রহ এবং অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার।

সভায় বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। এ জন্য সংগঠনের সদস্য সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা, সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় তহবিল সংগ্রহ এবং অসহায়-দুস্থ মানুষের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভাটি সঞ্চালনা করেন সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সোহাগপুর শ্যামকিশোর স্কুল অ্যালামনাইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x