সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৬নং খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “নেলসন ম্যান্ডেলা সম্মাননা-২০২৬” অর্জন করেছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরাম ও মানবাধিকার ফোরামের উদ্যোগে ঢাকার বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মো. মিজানুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
স্থানীয়দের কাছে জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত মিজানুর রহমান মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক হয়ে বারবার খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
এ সম্মাননা অর্জনে খাষপুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, এই সম্মাননা আমাকে মানুষের সেবায় আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ইউনিয়নবাসীর কল্যাণে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
আপনার মতামত লিখুন