সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে দৈনিক করতোয়ার বেলকুচি প্রতিনিধি গাজী সাইদুর রহমান ও এনায়েতপুর প্রতিনিধি নারায়ণ মালাকারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. গোলাম রেজা।
এ সময় আরও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, জাহিদুল হক মুক্তা, ইকবাল হোসেন আকাশ ও মনোয়ার হোসেন শামীমসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরের পথচলার প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক করতোয়া তার দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আপনার মতামত লিখুন