সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কামারখন্দে এক রাতে দুটি গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি গ্রামে একই রাতে দুটি বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে গ্রামের গরু ব্যবসায়ী মো. নাসির মণ্ডলের (৫০) টিনের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গরুগুলোর মধ্যে দুটি লাল, দুটি ছাই রঙের এবং একটি সাদা রঙের ষাঁড় ছিল। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

এর কিছুক্ষণ পর, রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কৃষিজীবী মো. বজলুর রহমানের (৫৯) গোয়ালঘরের তালা ভেঙে একটি কালো গাভী ও একটি সাদা এঁড়ে বাছুর চুরি করা হয়।

বজলুর রহমান বলেন, গরুগুলো একটি নীল রঙের পিকআপে তোলার সময় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে ৩–৪ জনের একটি দল দ্রুত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী নাসির মণ্ডল বলেন, রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখি গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।

এ বিষয়ে কামারখন্দ থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, চোরদের শনাক্ত এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সন্দেহভোজন হিসেবে কাউকে আটক করা হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কামারখন্দে এক রাতে দুটি গোয়ালঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x