সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর ৮৫তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ স্থাপিত কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোমেনুর রসুল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটরসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোমেনুর রসুল।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির নন, তিনি বিশ্বমানবতার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, শিক্ষা-ভাবনা এবং অসাম্প্রদায়িক দর্শন আজও আমাদের সমাজ ও রাষ্ট্রচিন্তায় সমানভাবে প্রাসঙ্গিক।” তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো রবীন্দ্র-ভাবধারার চর্চা ও গবেষণাকে এগিয়ে নেওয়া। শিক্ষার্থীদের কবিগুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের বার্তা পুনর্ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্র-দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

​আলোচনা সভা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীত, কাব্য আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশিত হয়। পুরো আয়োজনে কবিগুরুর জীবন, কর্ম ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কবিগুরুর ৮৫তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x