সিরাজগঞ্জ    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ময়না খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ময়না গ্রামের শামীম সরকারের স্ত্রী। সে এক সন্তানের জননী। 

জানা যায়, গৃহবধূ ময়না খাতুনের স্বামী পেশায় নরসুন্দর। তাদের পরিবার অসচ্ছল হওয়াতে প্রায়ই পারিবারিক অশান্তি লেগে থাকতো। এ কারণে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আজাদুল ইসলাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ময়না খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ময়না গ্রামের শামীম সরকারের স্ত্রী। সে এক সন্তানের জননী। 

জানা যায়, গৃহবধূ ময়না খাতুনের স্বামী পেশায় নরসুন্দর। তাদের পরিবার অসচ্ছল হওয়াতে প্রায়ই পারিবারিক অশান্তি লেগে থাকতো। এ কারণে অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আজাদুল ইসলাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা
তাড়াশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
0:00 0:00
1.0x