সিরাজগঞ্জ    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় জাল নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জিল্লার রহমান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, বজ্রপাতে জিল্লার রহমানের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় জাল নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জিল্লার রহমান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, বজ্রপাতে জিল্লার রহমানের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা
উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
0:00 0:00
1.0x