সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে উপজেলা প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান, মুনলাইট স্কুল এন্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান ও মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান।
কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “জননন্দিত পত্রিকা দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জেনে ভালো লাগছে। পাঠক নন্দিত দৈনিক করতোয়া সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরইমধ্যে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।
এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন। পরে প্রেসক্লাব চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আবদুল মজিদ, ত হক, সদস্য নাবিউর রহমান (চয়ন), অঞ্জনা চৌধুরী ও নাফিউর রহমান শয়ন।
আপনার মতামত লিখুন