সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

হবিগঞ্জে আলোচিত বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

মাহদী হাসান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মাহদী হাসান বুধবার তাঁর ওপর সংঘটিত হামলা চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তাঁর গতিরোধ করে হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাঁকে মারধর করতে থাকে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। মাহদীকে দেখতে হাসপাতালে সংগঠনের নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, মাহদীর ওপর গত কয়েক দিন ধরে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। বুধবারের হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে বৃন্দাবন কলেজসহ ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। ওসি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় একটি ঘটনায় মাহদী হাসানকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীকালে ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন। সাম্প্রতিক হামলার ঘটনার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

বিষয় : জেলার খবর আহত হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

হবিগঞ্জে আলোচিত বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x