সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

পাঁচবিবি সীমান্তে যৌথ নজরদারিতে বিজিবি ও গ্রাম পুলিশ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরাও।

সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এবং পুশইনের অভিযোগের প্রেক্ষিতে এ যৌথ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা সদর এলাকার ধলাহার, চকবরকতসহ পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।

আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রুহুল আমিন এবং ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক বলেন, ইউএনও ও চেয়ারম্যানের নির্দেশে তারা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। দিনের পাশাপাশি রাতেও বিজিবির সঙ্গে দলবদ্ধভাবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। পাশাপাশি পুশইনের অভিযোগও উঠেছে। এসব প্রতিরোধে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশের উপস্থিতি সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। বিজিবি ও গ্রাম পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

বিষয় : সারাদেশ জয়পুরহাট সীমান্ত

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ১৩ জুন ২০২৬

পাঁচবিবি সীমান্তে যৌথ নজরদারিতে বিজিবি ও গ্রাম পুলিশ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x