সিরাজগঞ্জ    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় নিখোঁজের দুইদিন পর মোঃ শাহাদৎ হোসেন (৪০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৪ অক্টোবর বিকেলে সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের বলিদহ মোড়ের পশ্চিমে রাস্তার পাশের একটি ঘাসখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মোঃ শাহাজান শেখের ছেলে। সে পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করছিলেন।

সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর সে আর বাড়িতে ফেরেনি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে গত শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তাঁর পরিবার।

তিনি আরও জানান, আজ বিকেলে সদর উপজেলা ছোনগাছা ইউনিয়নের বলিদহ মোড়ের পশ্চিমে রাস্তার পাশের একটি ঘাসখেতে শাহাদৎ হোসেনের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সেখানে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা অন্য কোনো শত্রুতার জেরে তাঁকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হতে পারে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x