সিরাজগঞ্জ    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে বাতেন শেখ (৪০), একই মহল্লার আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুর এলাকার মৃত জমশের আলী শেখের ছেলে মাহবুবুল আলম (৪২), বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের আশরাফুল আলমের ছেলে ইমরান শেখ (২৫), একই গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে আতিকুর রহমান (৪৬) এবং মৃত শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩৯)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি রাকিবুল হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x