সিরাজগঞ্জ    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে ২১৭ জন দুঃস্থ নারীর মাঝে ভিডব্লিউবি'র চাল বিতরণ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে ২০২৫-২০২৬ ভিজিডি চক্রের ২১৭ জন দুঃস্থ মহিলার মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার ও মাইজবাড়ী ইউনিয়ন প্রশাসক খালেকুজ্জামান খান,কাজীপুর বিআরডিবি’র  ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা ও টিআর অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাতীয় মৎস্যজীবী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (মিন্টু), মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক, মাইজবাড়ী ইউনিয়ন নবনিযুক্ত সচিব রেজাউল করিমএবং ইউপি সদস্য নাজমুল হোসেন (স্বপন) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভিজিডি-ভিডব্লিউবি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নারীরা আর্থিকভাবে উপকৃত হবে এবং পরিবারের সচ্ছলতা ফিরে আসবে।

বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

কাজিপুরে ২১৭ জন দুঃস্থ নারীর মাঝে ভিডব্লিউবি'র চাল বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x