সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে আরেক প্রবাসী এরশাদ আলী

ছবি: সংগৃহীত।

দুবাই প্রবাসীর ২২লাখ টাকা চুরি করে পালিয়ে আসার অভিযোগ উঠেছে  উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের  আরেক দুবাই প্রবাসী এরশাদ আলীর বিরুদ্ধে।  এরশাদের বিরুদ্ধে দুবাই পুলিশের কাছে টাকা চুরির অভিযোগও করেছে ওই ভুক্তভোগী  প্রবাসী। 

অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের গোয়ালজানি গ্রামের হাজী আব্দুল বারী আকন্দের ছেলে মোঃ হাশেম আলী  দীর্ঘদিন ধরে দুবাই প্রবাস জীবন যাপন করছেন। তার কাজের সহযোগিতার জন্য  একই উপজেলার রামকান্তপুর গ্রামের নূর মোহাম্মদ এর ছেলে এরশাদ আলীকে 

দুই বছর আগে দুবাই নিয়ে যান  হাশেম আলী। সেখানে নিয়ে গিয়ে এরশাদকে বিল্ডিংয়ের ভাড়া তোলার কাজ দেন। গত দুই বছর সে ভাড়া তুলে ঠিকঠাকভাবে জমা দিলেও গত জুলাই মাসের ভাড়া ৬৫ হাজার দেরহাম যা বাংলা টাকায় প্রায় ২২লাখ ১০ হাজার টাকা।  সেই জমা না দিয়েই চলতি আগষ্ট মাসের ১১ তারিখে সে  চুরি করে পালিয়ে দেশে চলে আসে। 

এবিষয়ে  ভুক্তভোগী মোঃ হাশেম আলী দুবাই পুলিশের কাছে এরশাদ আলীর বিরুদ্ধে একটি চুরির অভিযোগও করেছেন। যার রেফারেন্স নাম্বার ২২৬০০৪৩৪৭৮৯৮

দুবাই পুলিশ এখন এরশাদ আলীকে খুজছেন। জনশ্রুতি রয়েছে এই এরশাদ আলী এর আগেও এলাকার বিভিন্ন লোকের টাকা আত্মসাত করেছেন। তবে এরশাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

এবিষয়ে  ভুক্তভোগী প্রবাসী মোঃ হাশেম আলী তার কষ্টার্জিত টাকা ফেরত পেতে স্থানীয় প্রশাসনের দ্রুত  হস্তক্ষেপ কামনা করেছেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দুবাই প্রবাসীর টাকা চুরি করে পালিয়ে এসেছে আরেক প্রবাসী এরশাদ আলী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x