সিরাজগঞ্জ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উল্লাপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 বুধবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় ঐতিহ্যবাহী মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। এই সংবর্ধনার স্মৃতি ধারণ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেনা আলী বিজ্ঞান স্কুলের আজীবন দাতা সদস্য মিসেস মোমেনা আলী লায়ন এবং উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদেরসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উল্লাপাড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x