সিরাজগঞ্জ    সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১৪ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (UNFPA) এর  কারিগরি সহায়তায় ও সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার  মো: সাইফুল ইসলাম সানতু, ‌বি‌পিএম (বার)। উক্ত সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।উক্ত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত