সিরাজগঞ্জ    শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

হাজী আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

চর এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে হাজী আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা গ্রামে এই নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এসময় তিনি বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এই কলেজ শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ চালিতাডাঙ্গার পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক স্বপন প্রমুখ।এসময় বক্তারা বলেন, নতুন এই রেসিডেন্সিয়াল কলেজ এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে কলেজটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনপি নেতা জাহিদ হোসেন।

হাজী আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন