উল্লাপাড়ায় র্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা।আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল ৬ টার সময় উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ে অবস্থিত মোঃ গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী ও মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে।র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার (৫ আগস্ট) বিকাল ৬ টার দিকে র্যাব-১২'র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ের মোঃ গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু (৬৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো। পরে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।