সিরাজগঞ্জ    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে সকল শহিদদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় জেলা আইনজীবী সমিতির হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট শাকিল মোহম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর কর্ণেল।এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস ও গণআন্দোলনের তাৎপর্য তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আলোচনা সভায় আইনজীবী, বিচারাঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন।অনুষ্ঠা‌নের সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি।সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচির আয়োজন করেছে। আমরা সকল আইনজীবী ও সচেতন নাগরিককে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত