প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক-হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিল রাখার দায়ে ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক আবু খান শাহীন কনক এরায় প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পিপি আনিছুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাকাকা পুরাতন পাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ট্রাক চালক রাসেল মিয়া ও একই গ্রামের সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ এপ্রিল রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এসময় যশোহর থেকে ঢাকাগামী একটি ট্রাকের তল্লাশি করার সময় ৫৩০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় মাদক ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এমামলার রায় ঘোষণা করেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা