প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কাজিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, পল্লী বিদ্যুৎ সমিতি কাজিপুর এর ডিজিএম মাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার তরফদার ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর দেব খোকন।সভায় জানানো হয়, এ বছর কাজিপুর উপজেলায় ২৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়:প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক: নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব উদ্যোগে আইপি/সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং তা ২৪ ঘণ্টা সচল রাখতে হবে।প্রশাসনের জরুরি নম্বর ও সেবক দলের ভূমিকা: প্রতিটি মণ্ডপের সামনে দৃশ্যমান স্থানে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও বিদ্যুৎ অফিসের জরুরি সেবার নম্বর টানিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে ১০-১৫ সদস্যের সেবক দল গঠন করে তারা যেন শৃঙ্খলা, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় প্রশাসনকে সহযোগিতা করে তা নিশ্চিত করতে বলা হয়।সভায় ইউএনও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। কোনো প্রকার গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা