প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বেলকুচিতে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ৮৬২ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মানবকল্যানমুখী খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল প্রাঙ্গণে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারি পুলিশ সুপার, শহিদুল হাসান, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার, খন্দকার মোঃ আব্দুল আল মামুন প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য খাজা টিপু সুলতান বলেন- আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারনা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব। উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা