প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
কাজিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: ||
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরিফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ দিদারুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলম , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান বাবলু, মৎস্যজীবী সমিতির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয়কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কাজিপুর থানার সেকেন্ড অফিসার মোঃ আসাদুজ্জামান, নৌ-পুলিশের সদস্য মোঃ নুর ইসলাম, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা দুঃস্থ ও প্রকৃত নিবন্ধিত জেলেদের অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান/সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।এ কর্মসূচির আওতায় পরিবার প্রতি ২৫ কেজি হারে মোট ৩৩.১৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা