প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
বেতিল বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক
রফিক মোল্লা, চৌহালী প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ও সহসভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গননাশেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এসময় সমিতির অন্তর্বতীকালীন কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মোট ৪৫৬ ভোটারের মধ্যে ৪০৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় এক ভোট।সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান ৫৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুমান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দীন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা