প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের জনগণের আন্দোলন কোনো সময় ব্যর্থ হয়নি: এটিএম আজহারুল
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগনের আন্দোলন কোন সময় ব্যর্থ হয় নাই। হয়তো বাস্তবায়নে দেরি হয়েছে। যারা বাস্তবায়নে বাধা দিয়েছে তাদের পরিনতি ভালো হয়নি। শেখ হাসিনার মতো সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগনের সাথে প্রতারনা করেছে। বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। তাই জনগণের রায় বাস্তবায়নে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দাবী বাস্তবায়নে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় জোট।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।বিএনপি সরকারের সমালোচনা করে আজহার বলেন, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে হবে। সরকার আমাদের ইমানে আঘাত দিয়েছে। কোরআন সুন্নাহ বিরোধী ধারা অর্পিত সম্পত্তি আইনে সংযুক্ত করা হয়েছে। আমরা বলেছি বিজ্ঞ আলেমিদের নিয়ে পরামর্শ করে আইন করেন। কিন্তু সরকার তা করেনি। এক তরফা কাজ করছে। আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করেছি। যদি সরকার জনগনের রায় বাস্তবায়ন করতেন তাহলে আজ আন্দোলন করতে হতো না। বাংলাদেশের জনগনের আন্দোলন কোন সময় ব্যর্থ হয়নি। হয়তো বাস্তবায়নে দেরি হয়েছে। যারা বাস্তবায়সে বাধা দিয়েছে তাদের পরিনতি ভালো হয়নি। তাই সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে, এমটা প্রত্যাশা করেছেন জামায়াতের এই নেতা।সংবাদ সম্মেলনে সংসদের বিরোধী দলীয় হুইপ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এম পি, বগুড়া অঞ্চলের টিম সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ, এনসিপি সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা