প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
চৌহালীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক ||
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪৬ নং বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. আল-মাহমুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) ৪৬ নং বৈন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ খান।অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ মিয়া, শিক্ষক লুৎফর রহমান, মশিউর রহমান, মোকাদ্দেস আলী, সাহেব আলী, মির্জা আব্দুল হালিম০ প্রমুখ।বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু স্মৃতিচারণ করে বলেন, “আজ একজন জ্ঞানের আলো দানকারী শিক্ষকের বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষার্থীদের পাশের হার শতভাগে উন্নীত হয়েছে এবং শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজ এই মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে।”তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. আল-মাহমুদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. আল-মাহমুদকে সহকারী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার দেওয়া হয়।এ সময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা