প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. নুরুল আমীন
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি স্বাস্থ্য সহকারীদের নিয়ে অনুষ্ঠিত মাসিক সভায় অংশগ্রহণ করেন। সভায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মিজেলস (হাম) এবং HPV টিকাদান কর্মসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা