প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
||
বিগত ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে "খোলা বার্তা অনলাইন পত্রিকায় "মাইক ব্যবহার হারামে আকবর ও শিরকে আকবর & rsquo; বক্তব্য ঘিরে বাহাস, আলত্বাফিয়া দরবার শরীফের পরাজয় শিরোনাম প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামে মাইকে আজান দেওয়া ও লাউড স্পীকার ব্যবহার করে নামাজ পড়ানোকে শিরক ও হারাম দাবি করা নিয়ে ওলামায়ে কেরাম ও আলত্বাফিয়া দরবার শরীফের মধ্যে বাহাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টায় চিলগাছা গ্রামে এ বাহাস অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো ঘটনা এবং উদ্দেশ্য প্রণোদিত, প্রকৃত সত্য ঘটনা হল: মাহফিলের নাম নিয়ে দ্বীনি দাওয়াত দেওয়ার কথা বলে সুদূর শাহজাদপুর হতে মেহমানদের নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে অন্যায়ভাবে মারধর করা হয়, এবং জোরপূর্বক মসজিদে নিয়ে যাওয়া হয় ও ভুল স্বীকার করতে বাধ্য করা হয়, অথচ শাহজাদপুর উপজেলা হতে যারা মাহফিল ও দ্বীনি দাওয়াতের উদ্দেশ্য সিরাজগঞ্জ সদর উপজেলায় গিয়েছেন তারা উক্ত বিষয়ে কোন মুনাজেরা বা বাহাস অনুষ্ঠানে যাননি, আমরা এ ধরনের অপপ্রচারের এবং বাহাসের নামে অন্যায় ভাবে মেহমানদের মারধর ও রুমাল দ্বারা গলা পেচিয়ে শ্বাস-রুদ্ধ করে মারার অপচেষ্টার ও হুমকি ধামকি ইত্যাদির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আর আলোচ্য বিষয়ে অর্থাৎ মাইকে আজান দেওয়া ও লাউড স্পীকার ব্যবহার করে নামাজ পড়ানোকে শিরক ও হারাম দাবি করার স্বপক্ষে প্রকাশ্যে পবিত্র কুরআন শরীফ মাথায় নিয়ে মুবাহালার চ্যালেঞ্জ দিচ্ছি। উক্ত শরীআতের মহান ফাতওয়ার বিষয় নিয়ে মারা-মারি, হানা-হানি, খুন-খারাপি ও হুমকি ধামকি না দিয়ে (ইসলামী শরীআতের বিধান মুতাবিক মুবাহালার মাধ্যমে সৃষ্ট সমাধানের জন্য সমগ্র মুসলিম জাতি সাহেবানদের প্রতি আহবান জানাচ্ছি।) উক্ত মহান ফাতওয়া তামাম যান্ত্রিক ইবাদত হারামে আকবর ও শিরকে আকবর এ বিষয়ে পেশকৃত পবিত্র কুরআন হাদীস এর অকাট্য দলিল সমূহ শরীআতের সহীহ দলিল কুরআন হাদীস ইজমা ও শরঈ কিয়াম দ্বারা রদ পূর্বক ইসলামী শরীআতের বিধান মুতাবিক মুবাহালার মাধ্যমে সৃষ্ট সমাধানের জন্য সমগ্র মুসলিম জাতি সাহেবানদের প্রতি আহব্বান জানাচ্ছি। যেহেতু ইবাদতে মাইক ব্যবহার নিয়ে নাজায়িজ বা হারাম হওয়া সম্পর্কে নতুন করে কোন মোনাজেরা বা বাহসের প্রয়োজন নেই।কেননা এ বিষয়ে ভারত উপমহাদেশে (ভারত-পাকিস্তান ও বাংলাদেশ) অনেক মুনাজেরা অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত রায়ও প্রকাশিত হয়েছে। যে, মাইক বা যন্ত্রযোগে ইবাদত জায়িজ নেই। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। অতএব, উক্ত বিষয়ে নতুন করে আর কোন মুনাজেরা বা বাহাস অনুষ্ঠান না করে মুবাহালার চ্যালেঞ্জ গ্রহণ করার মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলিম জাতির ইবাদতকে শিরক-বিদআত হতে মুক্ত করা একান্ত আবশ্যক। প্রতিবাদকারী, আলত্বাফুল বারী খেদমত কমিটি বাংলাদেশ, শাহজাদপুর শাখা, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা