প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদক-সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হাবিল
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন মূল আলোচনার বিষয়-কে হচ্ছেন আগামী দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদের কর্ণধার। তবে এই নির্বাচনী আলোচনায় ও জনপ্রিয়তায় বর্তমান সময়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন বিশিষ্ট সমাজসেবক ও গরীব অসহায় মানুষের বিপদের বন্ধু রফিকুল ইসলাম হাবিল। তিনি দীর্ঘদিন ধরে এলাকার নানান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে অবহেলিত ও অসহায় মানুষের সহায়তা প্রদানসহ বিভিন্ন দূর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন। তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ তাকে পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়ন বিনির্মাণের কারিগর হিসেবে দেখতে চায়। এলাকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব ও তরুণ ভোটার জানান, ২নং বাগবাটী ইউনিয়নকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য রফিকুল ইসলাম হাবিলের মতো একজন শিক্ষিত, মার্জিত ও সচেতন চেয়ারম্যানের প্রয়োজন। তৃণমূলের সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় নিঃস্বার্থভাবে পাশে থাকেন। স্থানীয় ভোটাররা জানান, চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হাবিল একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় তাকে পাশে পাওয়া যায়। ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান তারা। রাজনীতির মাঠে ত্যাগ ও সততার পরিচয় দিয়ে রফিকুল ইসলাম হাবিল ইতোমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে ইউনিয়নের মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।চেয়ারম্যান পদে প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম হাবিল বলেন, আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসি। আমার এলাকার মানুষ যদি চান এবং আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আমি বাগবাটী ইউনিয়নকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত একটি শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের দেশের প্রধান মন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ইউনিয়ন গড়তে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। তিনি আরও বলেন, আমি নির্বাচনে নির্বাচিত হতে পারলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, কাচা রাস্তা পাকা করা, ব্রিজ, কালভার্ট তৈরী করা এবং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার মূল লক্ষ্য।আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি সকলের দোয়া, আর্শীবাদ ও সমর্থন কামনা করছি। এবং আমি আশা করি বাগবাটী ইউনিয়নবাসী আমাকে সেই সুযোগ দিবেন।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা