প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়ে সহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করে বলেন, আজকে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়ে সহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষনা সময় আসামীরা পলাতক ছিলেন।দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম ও রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী সেলিনা বেগম।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর সকাল থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। রাতে রংপুর থেকে ঢাকা গামী খালেক এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।অপর দিকে, ২০১৩ সালের ৯ মার্চ সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র্যাব-১২ এর সদস্যরা। রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী নাহার এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। বাস যাত্রী মারুফ উল ইসলামের পায়ের নিচে ব্যাগের মধ্য থেকে ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। এঘটনায় র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলা বাদী হয়ে মামলা দায়ের করেন।আজ এদুটি মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা