প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে পৃথক তিন মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদন্ড
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় এক নারী সহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড, অপর মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অরেকটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া একটি মাদক মামলায় সহযোগি নাসির উদ্দিনকে তিন বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।আজ সোমবার (৩১ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মো: নজরুল ইসলাম ও অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এরায় প্রদান করেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ-১ম ও ৩য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ ও গোলাম সরোয়ার শফিক এতথ্য নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৩) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাষ্টার পাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন (৫৬) এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের গনি লস্করের ছেলে জহুরুল হক লালন। এছাড়া অপর আসামী নাসির কে ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তার বাড়ি মাদারীপুর জেলার পূর্ব রান্তি গ্রামে।মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ শহরে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের কাছে সংবাদ আসে হোসেনপুর তারকাটা মিল এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্দেহ ভাজনা এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার শরীর তল্লাশি চালিয়ে ২০ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।আপর দিকে, ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিউটি করছিলেন র্যাব সদস্যরা। এসময় র্যাব সদস্যদের কাছে খবর আসে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী ষ্টেশন এলাকায় এক নারী হেরোইন ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মালা খাতুন নামে এক নারীকে আটক করে র্যাব সদস্যরা। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই মামলায় আজ মালা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এদিকে ২০১১ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিলেন। এসময় র্যাবের কাছে খবর আসে কুষ্টিয়া থেকে হেরোইন নিয়ে হেরোইন নিয়ে বাসযোগে ঢাকায় যাচ্ছেন কয়েকজন যুবক। এই সংবাদ পেয়ে র্যাব সদস্যরা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী করেন। একপর্যায়ে হানিফ পরিবহনের একটি যাত্রবাহী বাসে তল্লঅশী চালিয়ে ৫শ গ্রাম হেরোইন, দেশীয় অস্ত্র সহ জহুরুল ইসলাম লালন ও নাসির উদ্দিনকে আটক করে র্যাব সদস্যরা। এই মামলায় লালনকে যাবজ্জীবন কারাদন্ড ও তার সহযোগি নাসিরকে ৩ বছরের কারাদন্ড প্রদান করে আদালত।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা