প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালী করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮টি ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়নের নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে এসে সমবেত হয়।এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু প্রমুখ। এ সময় সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবিব উজ্জল, যুগ্ম-আহবায়ক সানোয়ার হোসেন ছানু, হেলাল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক এস. এস রোড হয়ে বাজার স্টেশনে ফোয়ারা চত্বরে গিয়ে শেষ হয়।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা