প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
তাড়াশে র্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেফতার
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জের তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা। এসময় তাদের কাছে থেকে জুয়ার সাইটে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।রবিবার (১৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, সহকারি পরিচালকঅপস্ অফিসার মোঃ ফাহাদুজ্জামান আকন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত (১৪ আগস্ট) রাত ১১ টা ৫০ মিনিটের সময় তাড়াশ থানা শরাপপুর গ্রামের মোঃ আলেদ হোসেনের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ কাওছার হাবীব (২৫) ও মোঃ সাজ্জাদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০)।র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১৪ আগস্ট রাত্রী ১১টা ৫০ মিনিটের সময় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের তাড়াশ থানার শরাপপুর গ্রামের মোঃ আলেদ হোসেনের টিনশেড বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা জুয়ার সাইটে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/এ্যাপসের মাধ্যমে জুয়া খেলায় অংশ গ্রহন করে আসছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা