প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
কাজিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: ||
৫ জুলাই "গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপন উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।আলোচনায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি ড. মোঃ ইউসুফ উদ্দিন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজ কুমার নন্দী, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারানী সাহা।বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা