প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
বেলকুচিতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে মো. সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ বুধবার (৫ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার চরসমেশপুর গ্রামে জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে। নিহত মো. সিয়াম চরসমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিয়াম সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান লাগাতে গিয়েছিল। ওই সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর শিক্ষার্থী সিয়ামের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা