প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
কামারখন্দে রিকশা-ভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: ||
সিরাজগঞ্জের কামারখন্দে রিকশা ও ভ্যান শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলার চৈরাগাতি খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আসন্ন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।মতবিনিময় সভায় রিকশা ও ভ্যান শ্রমিকরা তাদের দৈনন্দিন নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন।তাদের বক্তব্য শুনে আব্দুল্লাহ আল কায়েস বলেন, শ্রমজীবী মানুষ দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। রিকশা ও ভ্যানচালকেরা প্রতিকূল পরিবেশে সাধারণ মানুষের সেবা দিয়ে গেলেও তারা প্রায়ই মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।তিনি আরও বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই তার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। দীর্ঘদিন ধরে তিনি কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা