প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার
ডেস্ক নিউজ ||
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৩ জুলাই) রাতে নগরীর হালিশহর এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। গ্রেপ্তার আফতাব মজুমদার জয় নগরীর খুলশী থানার ওয়্যারলেস মুরগি ফার্ম এলাকার বাসিন্দা।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই বিয়ের আশ্বাস দিয়ে জয় ওই তরুণীকে নগরীর বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত যোগাযোগ বন্ধ করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বর্তমানে আফতাব মজুমদার জয় চান্দগাঁও থানার হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা