প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
বাঘুটিয়া ইউপি নির্বাচনে আব্দুর রহমান সরকারকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী
চৌহালী প্রতিনিধি: ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে চৌহালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান সরকারকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ।স্থানীয় বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কৃতী সন্তান মো. আব্দুর রহমান সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা, মানবকল্যাণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছেন। সরল জীবনযাপন, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা ও সম্মান অর্জন করেছেন। তরুণ সমাজের কাছে তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠিত হবে। স্থানীয় সচেতন মহলের অভিমত-সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সাবেক ছাত্রনেতা মো. আব্দুর রহমান সরকার চেয়ারম্যান পদে প্রার্থী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবেন।বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সমর্থন ও ভালোবাসায় তিনি ইতোমধ্যেই একজন আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর পরিকল্পনায় রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও জনসেবার মানোন্নয়ন এবং নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা।এ বিষয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মো. আব্দুর রহমান সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত, নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং সর্বোপরি জনগণের ইচ্ছা ও সমর্থন থাকলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করব। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ একটি স্থায়ী মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রতিষ্ঠাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা